Saturday, November 27, 2010

শ্রাবণীপু, আমরা আছি। তোমার পাশে, ধ্রুব ভাইয়ার পাশে!

প্রিয় শ্রাবণী আপু,

তোমাকে তুমি করেই বলছি! যাঁদের ভালো লাগে এঁদেরকে আপনি করে বলাটা অনেক কষ্টকর! তুমি অবশ্য আমাকে চেনো না। আমার ছোট্ট একটা পরিচয় দিয়ে নেই। আমি বুয়েটের শেষ বর্ষের ছাত্র, সিএসই ডিপার্টমেন্ট এ পড়ছি। (ধ্রুব ভাইয়া ও তো সিএসই' থেকে পড়েছেন)। সারাক্ষণ কাছের মানুষদের জ্বালিয়ে বেড়াই! যে যত কাছের, সে ততটা ভোগে!! আমি কেন লিখছি এই চিঠি? একটু ধৈর্য্য ধরো তো! আমার মত হয়ো না!

Friday, November 19, 2010

জ্যোতির্ময় ইভটিজার! (জ্যোতি-৫)

আমি আর জ্যোতি বসে ড্রইংরুমে বসে আম্মুর করা পাস্তা খাচ্ছিলাম।
জ্যোতি বলল "তোকে আমি কেন বিয়ে করব জানিস? আন্টির এই পাস্তার জন্য! আন্টির কিছু গুণ তো তুই পাবি! বিয়ের পর তুই আমাকে রান্না করে পাস্তা খাওয়াবি!"
আপনি যদি আগে থেকে কিছু না জেনে থাকেন তবে ভাবছেন জ্যোতি একটা ছেলে আর আমি মেয়ে?! ভুল!  জ্যোতি আমার রূপবতী অহংকারী স্বঘোষিত গার্লফ্রেন্ড! ওর কথার ধরনই এমন!